Skip to content

আমাকে পেতে বিএমডব্লিউ অফার করেছিল: ফারিয়া

বিনোদন ডেস্ক ॥
মডেল অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেছেন, বিএমডব্লিও গাড়ি উপহার দিয়ে এক ধনকুবের আমাকে চেয়েছিলেন তার সঙ্গী করতে। শোবিজ জগতে এসে লড়াই করছি নিজেকে বিক্রী করে দেই নি।

মডেলিং জগতের পরিচিত মুখ ফারিয়া শাহরিন। মডেলিং ও অভিনয়ে সুনাম করেছেন নিজ গুণে। বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে সবার নজরে আসেন ফারিয়া। বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি মিডিয়াতে পা রাখেন। এ বিজ্ঞাপনটির মডেল হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।

সম্প্রতি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেয়া ফারিয়ার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে মিডিয়ার বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সমালোচনার মুখে পড়েছেন সাবেক লাক্স তারকা ফারিয়া। তবে তাঁর কথা, যাঁরা সমালোচনা করছেন তাঁরা ভুল ব্যাখ্যা দিয়ে সমালোচনা করছেন।

এ বিষয়ে ফারিয়ার সাথে বিস্তারিত কথা হলে তিনি জানান, আমি তো মিডিয়ার সবাইকে খারাপ বলিনি। কয়েকজন মানুষ আমার সঙ্গে কাজে ঝামেলার সৃষ্টি করেছেন, তাঁদের কথাই বলেছি। সুন্দর পরিবেশে এখানে আমিও কাজ করতে চাই। সবাই যেভাবে সমালোচনা করছেন, তাতে আমি কষ্ট পাচ্ছি।

আমি তো সবাইকে খারাপ বলিনি। সবাই যদি খারাপ হত তাহলে আজ (আতঙ্ক) যে নাটকটিতে কাজ করছি, সেটা কীভাবে করতাম? সবাই কোনোদিনও খারাপ না। ওই গণমাধ্যমে সাক্ষাৎকারে আমি বোঝাতে চেয়েছি, যারা আমাকে জ্বালাতন করে তারা যেন আমাকে না জ্বালায়। শিল্পী হিসেবে কাজ করব পারিশ্রমিক নেব তারপর চলে যাব। অনেকেই বাজে কথা হজম করতে পারে, আমি পারিনা।

আমি এখনো টাকা পাই একজন পরিচালকের কাছে। কই সেটা তো তুলে দিতে কেও সহায়তা করছেননা। উল্টো আমি একটা কথা বললাম আর সেটা নিয়ে সকলেই যা করছেন তা আমি নিজেই ভেবে কষ্ট পাচ্ছি।

আপনি তো অনেক পরিচালকের সাথে ও প্রযোজকের সাথে কাজ করেছেন কখনো কি এমন কোন প্রস্তাব পেয়েছেন সরাসরি? এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন আমি ২০টির মতো নাটকে কাজ করেছি। এরমধ্যে মাহফুজ আহমেদ, সাফায়েত মুনসুর রানা, চয়নিকা চৌধুরী, কৌশিক সংকর দাসের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কই তাদের থেকে তো তিক্ত অভিজ্ঞার মুখোমুখি হইনি। আমার কাজ দেখে মাহফুজ তালি দিয়েছিলেন। আমার সমস্যা হয়েছে, গুটিকয়েক খারাপ মানুষের জন্য আমি নিজেকে সরিয়ে রেখেছি। নিজেই ভালো কাজ থেকে বঞ্চিত হয়েছি’।

উল্লেখ্য, সম্প্রতি দেশে এসে তিনিএকতি বেসরকারী টিভি চ্যনেলের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন পাশাপাশি কাজী সাইফের পরিচালনায় ‘আতঙ্ক’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। এ মাসের ২৮ তারিখে (রবিবার) আবারো পড়াশনার জন্য ফিরে যাবেন মালয়েশিয়ায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫