Skip to content

প্রভাসকে বিয়ে করা নিয়ে যা বললেন আনুশকা!

বিনোদন ডেস্ক ॥
প্রভাসের সঙ্গে নাকি বিয়ে হচ্ছে আনুশকা শেঠির। ‘বাহুবলী টু’-এর পর থেকে শুরু হয়েছে এমনই গুঞ্জন। কিন্তু, আদেও কি প্রভাসকে বিয়ে করছেন আনুশকা? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তরে আনুশকা জানালেন তার মনের কথা।

আনুশকা বলেন, আমরা খুব ভাল বন্ধু। কিন্তু, আমরা বিয়ে করছি না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনও তাড়াও নেই। অর্থাৎ এই মুহূর্তে আনুশকা শেঠি যে বিয়ে করছেন না, তা এক কথায় প্রায় স্পষ্টই করে দিয়েছেন ‘বাগমতি’র অভিনেত্রী।

আনুশকা যেমন একদিকে ‘বাগমতি’ ছভি নিয়ে ব্যস্ত, তেমনি প্রভাসও ব্যস্ত ‘সাহো’-র শুটিং নিয়ে। সাহো-তে প্রভাসের বিপরীতে রয়েছন শ্রদ্ধা কাপুর। হায়দরাবাদে ইতিমধ্যেই ওই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে প্রভাস এবং আনুশকা শেঠিকে বাহুবলীর মত আর কোনও সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে কি না, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি দু’জনের কেউই। সূত্র: জি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫