Skip to content

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানের জালালাবাদে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় এখন পর্যন্ত ১১জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকজন বন্দুকধারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং এর পরপরই ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ঘটনাটি কাবুলের একটি অভিজাত হোটেলে তালেবান হামলায় ২২জন নিহতের কয়েকদিন পরই সংঘটিত হল। তাই অনেকেই ধারণা করছে যে, এটিও তালেবানদের চালানো হামলা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে একজন হামলাকারী বোমাবাহী গাড়ি নিয়ে সেভ দ্য চিলড্রেন কার্যলয় প্রাঙ্গণে ঢুকে বিস্ফোরণ ঘটায়। তার ঠিক পরেই বন্দুকধারীদের একটি দল সেখানে গুলি চালাতে চালাতে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে ১১জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের সাথে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ চলছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫