Skip to content

যত বেশি নৌরুট হবে, পণ্য সরবরাহ খরচ তত কমবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশের অচল নৌরুটগুলোও চালুর ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌরুটগুলো যত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ‘ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন।

নদীপথগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং (গভীর নদী খনন) ও মেনটেইন্যান্স ড্রেজিং– দু’টোই করতে হবে।

এক্ষেত্রে সরকারের অর্থবরাদ্দের কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমাদের বাজেট দিতে অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫