Skip to content

আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি কুর্দিদের

আন্তর্জাতিক ডেস্ক ॥
সিরিয়ায় কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করেছে। ওয়াইপিজির মুখপাত্র আহমাদ শুকি বলেছেন, আফরিনের জানদিরেস এলাকায় সংঘর্ষের সময় ওই সব তুর্কি সেনাকে আটক করা হয়।

ওই সংঘর্ষের পর থেকে ওয়াইপিজি’র চার সদস্যও নিখোঁজ রয়েছে বলে তিনি জানান। এর আগে আজ কুর্দি গেরিলারা তুরস্কের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে ওই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।

গত শনিবার থেকে সিরিয়ার আফরিন শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি জঙ্গি বিমানগুলোও সেখানে বোমা বর্ষণ করছে।
এবারের সামরিক অভিযানের জন্যও সিরিয়ার সরকারের অনুমতি নেয়নি তুরস্ক। সিরিয়া বলেছে, তুরস্ক যা করছে তা আগ্রাসন। সূত্র: আল আরাবিয়া

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫