Skip to content

জোকো উইদোদো ও শেখ হাসিনা বৈঠকে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসেছেন। রোববার (২৮ জানুয়ারি) ১০টার কিছু আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে জোকো উইদোদোকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন এশিয়ার দুই নেতা।

একান্ত বৈঠক শেষে চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন তারা।

পরে দুই নেতার উপস্থিতিতে করবী হলে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, তিনদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২৬ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছেন জোকো।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫