Skip to content

নতুন অ্যালবাম নিয়ে আসছেন শাহানাজ বাবু

বিনোদন ডেস্ক ॥

লোক গানের পরিচিত নাম শাহনাজ বাবু। শিগগিরই হাজির হচ্ছেন নতুন অ্যালবাম নিয়ে। ‘ফরিদ আহমেদ ফিচারিং শাহনাজ বাবু’ শিরোনামে নতুন অ্যালবামটিতে গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, সুদীপ কুমার দীপ, ফরিদা ফারহানা ও সজিব চৌধুরী।

এই অ্যালবামে মডার্ন ফোক স্টাইলের আধুনিক সংগীতায়োজনে সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।

শিল্পী বলেন, ‘ভিন্ন ভিন্ন মেজাজের কিছু গান করেছি এই অ্যালবামে। লোক গান আমাকে খুব মুগ্ধ করে। নিজেও শুনতে পছন্দ করি। নতুন প্রজন্মের গীতিকবিদের পাশাপাশি দেশের কয়েকজন গুণী মানুষ আমার অ্যালবামটির জন্য গান লিখেছেন। তাদের গানগুলো কণ্ঠে ধারণ করে আমি ধন্য। আশা করছি নতুন এই অ্যালবামটি মন ভরাবে শ্রোতাদের।’

শিল্পীর নাম শাহনাজ, নামের শেষ অংশে স্বামীর নাম যুক্ত হওয়াতে দেশের সবাই তাকে শাহানাজ বাবু নামেই চেনে। গান করতে গিয়ে বেছে নিয়েছেন বাংলার বৈচিত্র্যময় লোকসংগীতকে। বরেণ্য গায়ক মুজিব পরদেশির হাত ধরেই তার এ সংগীতে পথ চলার শুরু। দীর্ঘ ১৬ বছরের সংগীত জীবনে প্রকাশ করেছেন বেশ কিছু অ্যালবাম। বেশ প্রশংসা কুড়িয়েছেন এবং পেয়েছেন জনপ্রিয়তাও।

বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো আর টেলিভিশন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫