Skip to content

ভক্তের হাতে লাঞ্চিত বাহুবলীর নায়িকা

বিনোদন ডেস্ক ॥

দক্ষিণের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। তার সৌন্দর্যের নিন্দা করে এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। আর তার সাথেই কিনা ঘটে গেলো চরম অপ্রীতিকর একটি দুর্ঘটনা।

সম্প্রতি হায়দ্রাবাদের হিম্যাথনগরে একটি স্বর্ণের ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তামান্না। আর সেখানেই এক কারিমুল্লা নামে একজন ব্যাক্তি তামান্নার দিকে জুতা ছুঁড়ে মারেন। তবে ভাগ্যক্রমে জুতাটি সরাসরি আঘাত করতে না পারলেও উদ্বোধন কাজ শেষে তামান্না দ্রুত সে স্থান ত্যাগ করেন।

জুতা ছুঁড়ে মারা ব্যাক্তিটিকে তাৎক্ষনিক আটক করা হয়,এবং পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মুর্শিদাবাদে বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র। কেন জুতা ছুঁড়েছেন এমন প্রশ্নের জবাবে ওই ব্যাক্তি জানান, তামান্নার অভিনয়ে বিরক্ত তিনি তাই কাছে পেয়ে সেই আক্রোশ মেটাতে চেয়েছেন। পরে অভিযুক্তকে হাজতে পাঠানো হয়।

‘বাহুবলী’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তামান্না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫