Skip to content

সহজ জয়ে পঞ্চম রাউন্ডে চেলসি-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক ॥

সহজ জয় দিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে কন্তের দল। আর কার্ডিফ সিটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৩১ মিনিটে আলোনসোর বাড়ানো বল জালে জড়ান বাতশুয়াই। ম্যাচের ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে জড়ায়। আর ৭২তম মিনিটে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো।

 

কার্ডিফের বিপক্ষে দিনের অপর ম্যাচের অষ্টম মিনিটে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনে। আর ৩৭ মিনিটে সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫