Skip to content

পেঁয়াজের দাম এবং চালের দামও স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজারে এখন চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক। এছাড়া অন্য কোন পণ্যের দামও বাড়েনি। তিনি বলেন, পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ১৭ লাখ টন। ৭ লাখ টন ঘাটতি ছিল। আমরা ঘাটতিটা পূরণ করি ভারত থেকে। কিন্তু উত্তর ভারতসহ দেশটির বিভিন্ন স্থানে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারতের পেঁয়াজের দাম বেড়ে গেলে আমদানিকারকরা লোকসান এড়ানোর কারণে পেঁয়াজ আমদানি করেনি। সেকারণে পেঁয়াজের দাম বেড়েছিল।

বাণিজ্যমন্ত্রী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সবজি আর ডালের দাম তো সর্বনিন্ম। এবার ডালের দাম বাড়েনি। ডালের যে চাহিদা তার থেকে বেশি আছে। অন্য কোন পণ্যের দাম বাড়েনি। রোজার মাসে পণ্যের দাম বাড়েনি। কোরবানি ঈদের সময়ও বাড়েনি। আমাদের গৃহিত পদক্ষেপের কারণে পণ্যের দাম বাড়তে পারেনি। আমি এবার ৪ বছর এবং এর আগেও ১৯৯৬ সাল থেকেও বাণিজ্যমন্ত্রী ছিলাম। কোন পণ্যের দাম বাড়েনি। সুতরাং দু’একটা পণের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেলে এখানেও দাম বাড়ে। কেউ আন্তর্জাতিক বাজারটার মূল্যায়ন করে না। আমরা মিশর থেকে পেঁয়াজ এনেছিলাম। কিন্তু মিশরের পেঁয়াজ এখানে কেউ খায় না। সুতরাং পেঁয়াজের দাম আর চালের দাম ছাড়া আর কোন পণ্যের দাম বাড়েনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫