Skip to content

গাজীপুরে ভয়াবহ গ্যাস সংকটে পণ্য উৎপাদনে বিপর্যয়

বাংলাভূমি ডেস্ক ॥
ভয়াবহ গ্যাস সংকটে গাজীপুরের শিল্পকারখানাগুলো। গ্যাস সংকটে সখিপুর, কোণাবাড়ি এবং টঙ্গিসহ বিভিন্ন এলাকার মিল কারখানাগুলোতে হাহাকার। বিশেষ করে গাজীপুরের কোণাবাড়ি শিল্পাঞ্চলে গ্যাসের চাপ নেই। আর এতে ভোগান্তিতে পড়ছেন শিল্প সংশ্লিষ্টরা। পণ্য উৎপাদনেও দেখা দিয়েছে বিপর্যয়।

গ্যাসের চাপ কম হওয়াতে আশানুরুপও উৎপাদন হচ্ছে না গাজীপুরের কারখানাগুলোতে। গাজীপুরে ছোট বড় হাজারও কারখার চিত্র এমনই বর্তমানে। গাজীপুর জেলায় একলাখ গ্রাহকের পাশাপাশি ছোট বড় ১২০০ শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়া আছে, কিন্তু গ্যাসের চাপ নেই। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভুগছে গাজীপুরের টঙ্গি আর কোণাবাড়ির কারখানাগুলো। শুধুমাত্র গ্যাসের সংকটে বন্ধ রাখতে হচ্ছে কারখানাগুলোর বিভিন্ন ইউনিট। তার সাথে বেকার সময় কাটছে অনেক শ্রমিকের, বন্ধ হওয়ার পথে কারখানা। আর এই অবস্থার কারণ হিসেবে সরবরাহকে দুষছে তিতাস।

গাজীপুরের তিতাস গ্যাসের ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরী বলেন, গ্যাস সংযোগ বর্তমানে বন্ধ রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে সকলে মিলে সমন্নিতভাবে একটি অভিযান চালালো হচ্ছে।

অবৈধ্য সংযোগের বিষয়ে বার বার কঠোর অবস্থানের কথা জানালেও সংযোগ বিচ্ছিন্নসহ মাঠ পর্যায়ে কার্যক্রম নেই তিতাসের।

সূত্র : যমুনা টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫