Skip to content

ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে: কাদের

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।’

বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের এক জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেখেন বিএনপি কী দল এটা, কী জঘন্য দল। দেখুন বিএনপির একটা সংবিধান আছে, গঠনতন্ত্র যাকে বলে, কি আছে না? আওয়ামী লীগেরও গঠনতন্ত্র আছে, সকল দলের গঠনতন্ত্র আছে। বিএনপির সংবিধানে সাত ধারা নামে একটি ধারা ছিল। কিন্তু এখন নেই। রাতের আধারে সাজার ভয়ে মামলার এক কলমের খোঁচায় নির্বাসনে চলে গেছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫