Skip to content

রানার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাকুল

বিনোদন ডেস্ক ॥

প্র্রেম করছেন ‘বাহুবলী’খ্যাত তারকা রানা ডাগ্গুবাতি ও রাকুল প্রীত সিং। গত কয়েকদিন ধরে এমনই খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খুললেন রাকুল প্রীত সিং। এ প্রসঙ্গে ‘ইয়ারিয়া’ খ্যাত এই তারকা বলেন, আমার ও রানার প্রেম নিয়ে গত কয়েকদিন ধরে নানা রকম গুঞ্জন শুনছি। যা বেশ হাস্যকর। আমি আপনাদের জানাতে চাই, রানা ও আমি শুধু একজন ভালো বন্ধু। যিনি প্রয়োজনে সবসময় আমার পাশে থাকেন। এর বাহিরে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

যোগ করে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি পরিবার ছেড়ে হায়দ্রাবাদে থাকি। এখানে আমার ১৫-২০ জন বন্ধুর একটি দল রয়েছে আমার। রানা এবং আমি সেই দলেরই অংশ। এছাড়া রানা আমার প্রতিবেশীও। তাই আমাদের সবসময় একসঙ্গে দেখা যায়।

ভালোবাসার প্রসঙ্গে রাকুল জানান, আপনাদের একটি বিষয়ে বলে দিতে চাই। আমি এখন শুধু আমার কাজের প্রতি নজর দিচ্ছি। যখন আমার জীবনে ভালোবাসা আসবে তখন আপনাদের সকলকে জানাবো। কারণ এটি লুকানোর মতো কোনো বিষয় নয়।

বর্তমানে মনজ বাজপেয়ি পরিচালিত ‘আইয়ারি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রাকুল প্রীত সিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫