Skip to content

শ্রীপুরে দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার (৩নং ওয়ার্ড) জিওসি গ্রামে মাটির দেয়াল ধসে লিলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী আলাল উদ্দিন (৪০) আহত হয়েছেন। আহত স্বামীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সাহিদ জানান, বৃহস্পতিবার সকালে আলাল উদ্দিন পাকা ঘর তৈরির জন্য তার পুরনো মাটির ঘর ভাঙছিলেন। এ সময় অসাবধানতাবশত মাটির ঘরের দেয়াল তাদের উপর ধসে পড়ে। এতে লিলি আক্তার ও তার স্বামী আলাল উদ্দিন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, লিলি আক্তারকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। আলাল উদ্দিন পায়ে আঘাত পাওয়ায় তার চিকিৎসা চলছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫