Skip to content

গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় তরুণ নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক তরুণ নিহত হয়েছেন। তার পরনে ধূসর রংয়ের প্রিন্টের প্যান্ট ও ফুল শার্ট রয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন পণ্ডিত জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ওই তরুণকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫