Skip to content

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে আট জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) উত্তরা বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহিল কাফীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রমনা বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. মতিউর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ইন্টিলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিনকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব, সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা, সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ ও সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা মো. আহসান খানকে সহকারী পুলিশ কমিশনার ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫