Skip to content

রাষ্ট্রপতি নির্বাচনে হামিদকে সমর্থন দিয়েছে জাপা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল হামিদকে সমর্থন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডেয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাপা প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, সভায় আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ করারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এপ্রিলে লং মার্চ, রোড মার্চ, লঞ্চ মার্চ এবং রেল মার্চ করবে জাতীয় পার্টি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫