Skip to content

চীনে গ্যাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু, ১০ জন অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক ॥

দক্ষিণ চীনের গুয়াংদং প্রদেশের শাওগুয়ান শহরের একটি কারখানায় এক গ্যাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে ১০ জন।

সংবাদ সংস্থাগুলো জানায়, শহরটির সংশান আইরন ফাউন্ড্রি নামের একটি কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পরপরই সেখানে কর্মরত ৮ জনের মৃত্যু হয়। অসুস্থ ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দিনগত মধ্যরাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অসুস্থ যে ১০ জনকে হাসপাতালের নেওয়া হয়েছিল তারা সবাই এখন বিপদমুক্ত। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, তেজী অর্থনীতির দেশ বলে পরিচিত চীনে প্রায়ই খনি ও শিল্প দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। চীনে উৎপাদনস্থলগুলোতে শ্রমিক নিরাপত্তার দিকটি বরাবরই অবহেলিত।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫