Skip to content

আলভেজ যখন গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক ॥

মাঠে নেইমারের অনুপস্থিতি দলকে টের পেতে দিলেন না ডি মারিয়া। আর্জেন্টাইন এই তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে দ্বিতীয় সারির দল সেশোকে ৪-১ গোলে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি। তবে ম্যাচের শেষ সময় পিএসজির নিয়মিত গোলরক্ষক কেভিন ট্রাপ লাল কার্ড দেখলে গ্লাভস হাতে গোলপোস্টের নিচে দেখা যায় রাই ব্যাক আলভেজকে।

শেষ ষোলোর ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটে ডি বক্সের বাইরে ফাউল করে বসেন পিএসজির জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ। এর ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। ইতোমধ্যেই তিন খেলোয়াড়কে বদল করে ফেলায় আর কাউকে মাঠে নামানোর সুযোগ পায়নি পিএসজি। ফলে আলভেজকেই গোলরক্ষকের ভূমিকা পালন করতে হয়।

তবে ওই ফ্রি-কিকে কোনো সমস্যা হয়নি পিএসজির। প্রতিপক্ষের নেওয়া ফ্রি-কিক রক্ষণ দেওয়ালে বাধা লেগে সামনে চলে আসে। এরপরই রেফারি শেষ বাঁশি বাজান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫