Skip to content

গাড়ি দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন একটি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে চিত্তগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই দুর্ঘটনায় বসন্তবাই মোদি নামে নরেন্দ্র মোদির এক আত্মীয় নিহত হয়েছেন। কোটার কাছাকাছি বারান জেলায় এক আত্মীয়র বাড়ি থেকে গুজরাটে ফিরছিলেন যশোদাবেন। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।

পারসোলি পুলিশ স্টেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সিয়াম সিং জানিয়েছেন, যশোদাবেন দুর্ঘটনায় আহত হলেও তার আঘাত গুরুতর নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫