Skip to content

সকাল থেকে বিভিন্ন জেলায় আটক ৪০০

বাংলাভূমি ডেস্ক ॥
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৪০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে যে কোনো নাশকতা এড়াতে পুলিশের এই অভিযান চলছে। সিলেটে ৬৬ জন, রাজশাহীতে ২৭ জন, খুলনায় ৬৯ জনসহ গাজীপুর, সাভার, ময়মনসিংহ, ঝিনাইদহ, ঝালকাঠি, সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষ্মীপুর রাজবাড়ীতে ৩৯৬ জনকে আটক করেছে পুলিশ। আর ঝিনাইদহ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

অভিযানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে যানবাহনে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। তবে, মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা কম দেখা গেছে।

এদিকে, শেরপুরের শ্রীবরদীতে ঝগড়ারচর বাজারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবারও, সারাদেশে প্রায় এক হাজার নেতা-কর্মীকে আটক করা হয়। সূত্র: ডিবিসি টিভি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫