স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: এসএসসি’র প্রশ্ন-পত্র ফাঁস এবং তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুর থেকে আটক করা হয়েছে।
ডিবির উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, আটকৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেননি তিনি।
