Skip to content

ডিপজলের প্রযোজনায় জুটি বাঁধছেন সাইমন-পপি

বিনোদন ডেস্ক ॥

গেল বছরের শেষের দিকেই ‘পাথরের মন’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার শারিরীক অসুস্থতার কারনে ছবির কাজ পিছিয়ে যায়। সুস্থ হয়েই ছবিটি নিয়ে সামনে আগানোর কথা ভাবছেন ডিপজল। ছবিটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। শনিবার এই ছবির নির্মাতা হিসেবে লিখিত ভাবেই চুক্তি বদ্ধ হয়েছেন এই নির্মাতা।

ছটকু আহমেদ বলেন, ‘‘শনিবার ডিপজল এর সাহেবের নতুন ছবি ‘পাথরের মন’ এর পরিচালক হিসাবে সাইনিং হলো । গান রেকর্ডিং এর টাকাও দিলেন। ডিপজল সাহেব এখন অনেক সুস্হ । নিজের হাতে মহিষ এর মাংস রান্না করলেন। এবং তার সাথে অনেক পদ তরকারী দিয়ে ভুরিভোজন করালেন। আপনারা দোয়া করবেন উনার জন্যে । উনি সুস্হ থাকলে বাংলাদেশ এর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার জেগে উঠবে। বছরে উনি দশটা ছবি করবেন বলে কথা দিয়েছেন ।’’

ছবিটির কলাকুশলী প্রসঙ্গে রোববার দুপুরে জাগো নিউজকে ছটকু আহমেদ বলেন, ‘এই ছবিতে সাইমনকে আগেই চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে পপিকে রাখতে চাইছি। এই বিষয়ে কথা বার্তা চলছে। কয়েক দিন পরেই চূড়ান্ত হবে বিষয়টি।’

ছটকু আহমেদ জানালেন, মার্চ মাসের শেষের দিকে ‘পাথরের মন’ ছবির শুটিং শুরু হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫