Skip to content

টঙ্গীতে ৩ দোকানে আগুন, ১৫ লাখ টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেটে তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিনরাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে একটি ফার্মেসি ও একটি টেইলাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

ততক্ষণে আগুনে ফার্মেসি ও টেইলাসে তেমন ক্ষতি হয়নি। তবে মুদি দোকানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫