Skip to content

অবশেষে ঠিক হল সালমানের বিয়ের বছর!

বিনোদন ডেস্ক ॥
বলিউডের ‘মোস্ট ইলিজেবল ব্যাচেলর’ সালমানের গায়ে পরতে চলেছে ‘বিবাহিত’ শিলমোহর। সব জল্পনার অবশান। অবশেষে ছাদনাতলায় সালমান খান। ঠিক হয়ে গিয়েছে বিয়ের সাল। ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাল্লু। সম্প্রতি এমনটাই জানিয়েছেন, ডেভিলের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুর।

কিছুদিন ধরে কানাঘুষো চলছে, খুব শীঘ্রই বিয়ে করছেন সালমান ও ইউলিয়া। সেই গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রাশিয়ান বিউটি বলেন, কোনও কাগজের টুকরো বা আইনি শিলমোহর দিয়ে প্রেমের বিচার হয় না। তাছাড়া দু’টি মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেই যে বিয়ে করতে হবে তারও কোনও মানে নেই।

একইসঙ্গে তিনি আরও জানান, সালমানের বান্ধবীর পরিচয়ে নয়। তিনি নিজস্ব পরিচিতিতেই বাঁচতে চান। আর আগামী দু’বছরের মধ্যে একেবারেই বিয়ে করতে চান না। সুতরাং পরিষ্কার বিষয় দু’বছরের মধ্যে সালমানের সঙ্গে ইউলিয়ার বিয়ের কোনও লক্ষণ নেই। তাই বলাবাহুল, ভাইজানের বিয়ের জন্য এখন অপেক্ষা করতে হবে বছর দুই।

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে রোমানিয়ান মডেল-অভিনেত্রী ইউলিয়া ও অভিনেতা মণীশ পলের নতুন গানের ভিডিও ‘হরজাই’। যা দর্শকদের বেশ প্রশংসাও কুড়িয়েছে। এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ এর পর দাবাং খান নিজেকে তৈরি করছেন আলি আব্বাসের পরের ছবি ‘ভারত’-এর জন্য। সূত্র: কলকাতা ২৪

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫