Skip to content

গাজীপুরে স্বপ্নের ‘ম্যাক্স’ চকলেটে পোকা : গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের জোড়পুকুর রোডের স্বপ্ন সুপারশপের চকলেটে জীবন্ত পোকা পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ম্যানেজার বিপুল কুমার দাস (৩৫) ও সহকারী ম্যানেজার বিপ্লব হোসেন (২৫)।

খোঁজ নিয়ে জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাহ মো. মামুন বুধবার দুপুরে স্বপ্ন থেকে তিন প্যাকেট চায়না ‘ম্যাক্স চকো’ চকলেট কিনেন। অফিসে নিয়ে খাওয়ার সময় চকলেটের ভেতরে পোকা দেখতে পান।

পরে ঘটনাটি জয়দেবপুর থানাকে জানালে এসআই হুমায়ুন কবির অভিযান চালিয়ে আরও তিন প্যাকেট চকলেট জব্দ করেন। তাতেও পোকা পাওয়া যায়।

আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫