Skip to content

কোয়ার্টারের স্বপ্ন নেইমারের!

স্পোর্টস ডেস্ক ॥

রিয়ালের মাঠ থেকে ফেরাটা সুখকর হয়নি পিএসজির। শেষ ষোলোর প্রথম লেগে দলটি হেরে গেছে ৩-১ ব্যবধানে। তবে এরপর কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছে দলটির সেরা তারকা নেইমার। শেষ আটে জায়গা করে নিতে দলটিকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।

রিয়ালের মাঠ বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও পিএসজির কাছেই ছিল। আক্রমণও বেশি করে শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। সুযোগ পেয়েছিল আরও কিছু গোলের। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। তবে এ হারের পরও শেষ আটে খেলার স্বপ্ন দেখছে নেইমার।

ম্যাচ শেষ সাংবাদিকদের জানান, ‘এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ফিরতি পর্ব বাকি আছে। আর ম্যাচটি আমাদের মাঠে। অনেক কিছুই হতে পারে।’

এদিকে চলতি মৌসুমের শুরুতে দলবদলের রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর কোচ ও দলের সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে মনমালিন্যর সূত্র ধরে গুঞ্জন ছড়ায় পিএসজিতে খুশি না নেইমার। আগামী মৌসুমেই যোগ দিবেন রিয়ালে।

এ নিয়ে নেইমার জানান, ‘আমি এখনে সুখে আছি। আমার পিএসজির সঙ্গে চুক্তি আছে। বর্তমানে আমার চিন্তা-ভাবনাও পিএসজিকে নিয়ে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫