Skip to content

কাপাসিয়ায় একুশে বই মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় একুশে বই মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা শহরের প্রয়াত খালেদ খুররমের বাসার সামনে বঙ্গতাজ স্মৃতি পাঠাগার মেলার আয়োজন করে।

তাজউদ্দীন আহমদ কন্যা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মেলার উদ্বোধন করেন।

এ সময় রিমি বলেন, এখানে শিশুরা গান ও আবৃত্তিসহ সৃজনশীল কাজ করছে। মানুষ মানবতাবাদী সমাজ গড়তে ভাল-মন্দের তফাত বুঝবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫