Skip to content

এফবিআই এর অভিযোগকে ভিত্তিহীন বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার ১৩ নাগরিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্তের অনুকূূলে অভিযুক্ত করা হয়েছে। নাগরিকদের অভিযুক্ত হওয়ার বিষয়ে দেয়া বক্তব্যে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করলেন দেশটির পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভকে জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সংশ্লিষ্ট কনফারেন্সে তাদের নাগরিকদের অভিযুক্ত করার বিষয়ে জানতে চাওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি মূল ঘটনা না জানা পর্যন্ত বিস্তারিত মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, অভিযোগ পত্র নিয়ে ট্রাম্পসহ অনেকেরই আপত্তি আছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট একে বিতর্কিত বলেছেন।

ট্রাম্পের একজন নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেন, স্পেশাল কাউন্সিলের অভিযোগ গঠন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার তদন্তের অগ্রগতিরই অংশ। এর মাধ্যমে মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের প্রমানগুলো আরও পরিষ্কার হয়েছে। তাই ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক সংবিধানে কারো হস্তক্ষেপ আরও কঠিন হয়ে পড়বে।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, রুশ নাগরিক অভিযুক্ত হওয়া কখনো আমার পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারকে প্রমাণিত করেনা। আমি বারবার বলেছি, তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিন্তু তাদের সাথে বা আমার নির্বাচনী ক্যাম্পেইনারদের তাদের কোন সম্পর্ক ছিল না। বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫