Skip to content

শহীদ বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের প্রতিনিধি দল, কেন্দ্রীয় ১৪ দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অ্যাটর্নি জেনারেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫