Skip to content

কক্সবাজারে ৩৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের ৫ বস্তা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতর ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ছিল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ বঙ্গোপসাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তবে ৩ পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ক্যাম্পের বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, গোপন খবরে বিজিবির একটি দল বৃহস্পতিবার ভোরে শশ্বানঘাট এলাকায় অবস্থান নেয়। একটি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে পারে পৌঁছলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় ৩ পাচারকারী ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়।

আরিফুল ইসলাম আরো বলেন, পরবর্তী সময়ে ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সামনে ধ্বংস করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫