Skip to content

একুশে বইমেলায় লোকসানের আশঙ্কায় নতুন প্রকাশকরা

বাংলাভূমি ডেস্ক ॥
আর কয়েকদিন পরেই শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। তবে লোকসানের আশঙ্কায় রয়েছেন নতুন প্রকাশকরা। নতুন বই প্রকাশ করেছেন এমন লেখকরা বলছেন, ব্যাবসায়িকভাবে সফল না হলে বাধাগ্রস্ত  হতে পারে বই প্রকাশ।

বেড়েছে বইমেলার পরিসর, বেড়েছে লেখক, পাঠক, প্রকাশকের সংখ্যা আর সেই সঙ্গে বেড়েছে নতুন প্রকাশকদের দুশ্চিন্তা। অনেকেই কষছেন লোকসানের অংক। জায়গামত স্টল না পাওয়া, পাঠকদের নতুন লেখকের প্রতি আস্থা না রাখা ও পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছেন তারা।

নতুন এক প্রকাশক মোহাম্মদ আলআমিন বলেন, স্টল নিয়ে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করছি। আমাদের যদি একটু পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে একটু সুবিধা হয়।

বইমেলায় নামকরা অনেক প্রকাশনা সংস্থা ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকলেও একবারে নতুন অথবা খুব বেশি পরিচিত নয় এমন প্রকাশকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।

প্রকাশনা শিল্প উন্নয়নে বই মেলার প্রয়োজন রয়েছে। তবে এই প্রকাশনা শিল্প যাতে শুধুমাত্র ফেব্রুয়ারি কেন্দ্রিক না হয় এমনটাই বলছেন পাঠক-লেখকরা। এবারের বইমেলায় ছোটবড় মিলিয়ে ৩১৮টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে।

সূত্র : সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫