Skip to content

শ্রীদেবীর শেষকৃত্য বুধবার

বিনোদন ডেস্ক ॥
শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে ভারতে ফিরেছে মঙ্গলবার রাতে।

বুধবার স্থানীয় বিকেল ৩টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ভিলে পার্লে সেভা সমাজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মুম্বাই স্পোর্টস ক্লাবে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে বুধবার সকালে প্রথমে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

সুপারস্টার শ্রীদেবীর মরদেহ নিয়ে বিশেষ বিমান দুবাই থেকে রওনা হয়েছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। ওই বিমান মুম্বাই বিমানবন্দরে পৌঁছায় রাত সাড়ে ৯টা নাগাদ।

মঙ্গলবার শ্রীদেবীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ছাড়পত্র দেয় দুবাই প্রশাসন। ভারতীয় কনস্যুলেটকে চিঠি দিয়ে দুবাই পুলিশ জানায়, শ্রীদেবীর বিষয়টি সেখানে শেষ।

তার মরদেহ অনিল আম্বানির পাঠানো ১৩ আসনের ব্যক্তিগত বিমানেই দেশে ফিরিয়ে নিয়ে আসছেন বনি কাপুর, অর্জুন কাপুর ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর পুত্র অর্জুন কাপুরও দুবাইতে গিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘হোটেলের আনুষ্ঠনিকতা শেষ করতে এবং শ্রীদেবীর মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় বাবার পাশে থাকতে সকালেই দুবাই গেছেন অর্জুন।’

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫