Skip to content

কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে ডিজিটাল সেবা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কৃষকের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সেবা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

দেশের ৮ হাজার ৪শ’ পোস্ট অফিসকে ডিজিটালাইজ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। উপজেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের গড়ে তুলতে চাই।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বাতায়ন ও কৃষকবন্ধু ফোনসেবার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কৃষকবন্ধু ফোনসেবার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, যারা মাটিতে সোনা ফলায়, ফসল ফলায় সেই কৃষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

৩৩৩১ নম্বরে ফোন করে কৃষকরা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি বিষয়ে সবরকম পরামর্শ পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫