Skip to content

বেশিরভাগ এলাকায় মশার প্রকোপ কম: সাঈদ খোকন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকায় মশার প্রকোপ কম বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মশক নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

তিনি জানান আগামী ২ সপ্তাহ সিটি কর্পোরেশনের প্রায় ৩শ জন কর্মী এ কর্মসূচীতে অংশ নিবেন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নিজেই মশক নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনীতে সরঞ্জাম কাঁধে নিয়ে মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণ করে বলেন, ‘ক্রাশ প্রোগামের মধ্যে দিয়ে আমরা সকল শক্তি, সরঞ্জাম দিয়ে যে সব এলাকায় উড়ন্ত মশা আছে সেগুলোকে আমরা নিধন করবো।’

মেয়র সাঈদ খোকন আরো বলেন, ‘মশা প্রজনন ক্ষেত্রগুলোকে আমরা ধ্বংস করে দিব। যাতে মশার উপদ্রব থেকে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি।’ সূত্র: সময় টিভি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫