Skip to content

হিজাব খুলতে বাধ্য করায় ৩ নারীকে ক্ষতিপূরণ দেবে নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক ॥
নিউইয়র্কে তিন মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করার মামলায় ১লক্ষ ৮০হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন ব্রুকলিন ফেডেরাল কোর্ট। এতে বলা হয়, তিন নারীর প্রত্যেককে ৬০ হাজার ডলার দেবে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মুখম-লের ছবি তোলার সময় পুরুষ পুলিশ কর্তৃক জোর করে হিজাব খোলার অভিযোগ আনে ওই তিন নারী।

তিন নারীর আইনজীবী তাহানি আবোশি জানান, এদের মধ্যে দুইজন ২০১৫ এবং অপরজনকে ২০১২ সালে গ্রেফতার করা হয়েছিলো। আর তিনটি ঘটনাই ব্রুকলিনে ঘটেছিলো।

নারীদের অভিযোগ ছিলো, তাদের ধর্মীয় অধিকার খর্ব করেছে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ ও শহরটির পুলিশ বিভাগ। কেননা, পুলিশ বিভাগ মূলত শহর কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত আইন বিভাগকেরই প্রতিনিধিত্ব করে।
এর প্রেক্ষিতে, পরবর্তীতে নিউইয়র্ক পুলিশ তাদের নির্দেশনায় পরিবর্তন এনে, হিজাব পরিহিতা বন্দিদের ছবি তোলার প্রয়োজন হলে তাদের আলাদা কক্ষে নারী পুলিশের উপস্থিতিতে নিয়ে যাওয়ার নিয়ম বলবৎ করে। ইয়ন টিভি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫