Skip to content

শ্রীদেবীর শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জয়া-জ্যাকলিনের হাসি

বিনোদন ডেস্ক ॥

হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন বলিউডের প্রথম ‘নারী সুপারস্টার’ শ্রীদেবী। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি। ৫৪ বছর বয়সী এই তারকার মৃত্যুতে যখন শোকে পাথর সম্পূর্ণ বলিউড, তখন প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচিত হলেন অভিনেত্রী জয়া বচ্চন ও জ্যাকলিন ফার্নান্দেজ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বলিউড তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষ। সবার চোখ যখন অশ্রুসিক্ত, তখন জয়া-জ্যাকলিনের মুখে ছিলো হাসি। তাদের সেই হাসির ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর সমালোচনা।

শুধু জয়া বচ্চন ও জ্যাকলিন ফার্নান্দেজ নয়, হাসতে দেখা গেছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫