Skip to content

দারিদ্র অর্ধেকে কমিয়ে আনতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক ॥

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ছয় বছরের মধ্যে তিনি দেশের দারিদ্রের হার অর্ধেকে কমিয়ে আনতে চান। রাজধানী মস্কোতে জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক এক ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।

দেশটির জাতীয় নির্বাচনের আর মাত্র ১৭ দিন বাকি আছে। নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের এটাই শেষ ভাষণ।

চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার প্রধান প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

পুতিন বলেন, প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি কর্মসংস্থান ও মানুষের আয়ু বাড়াতে চান।

১৮ মার্চের নির্বাচনে রাশিয়ার এই প্রেসিডেন্ট আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেনি। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট প্রার্থীরা একটি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫