Skip to content

রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: লিসা কার্টিস

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাসভূম রাখাইনে ফেরাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী লিসা কার্টিস।

রোববার (০৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

লিসা কার্টিস বলেন, যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক। রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাদেরেই এর সমাধান বের করতে হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটি সঠিক সমাধান খুঁজে বের করার কাজ করে যাচ্ছে বলে জানান সফরত কার্টিস।

এর আগে শুক্রবার (০২ মার্চ) তিনদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫