Skip to content

ট্রাম্পের আজীবন প্রেসিডেন্ট থাকার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের সিএনএন টিভি নেটওয়ার্ক বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার নিয়মটি তুলে দেবার যে পরিকল্পনা করছেন – তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনিও এরকম একটা উদ্যোগ নেবার চেষ্টা করবেন।

সিএনএন বলছে, তাদের হাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কিছু মন্তব্যের রেকর্ডিং রয়েছে যাতে তিনি এ কথা বলেছেন।

শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জন্য অর্থদাতাদের সাথে এক বৈঠক করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন – জানাচ্ছে সিএনএন।

এতে বলা হয়, ট্রাম্প বলেছেন চীনা প্রেসিডেন্ট যে নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করতে পারছেন এটা একটা দারুণ ব্যাপার।

এ কথার পর ট্রাম্প যোগ করেন, “হয়তো আমরাও এক দিন এরকম কিছু একটা করার চেষ্টা করবো।”

চীনে প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার সীমা তুলে দেবার ব্যাপারটি এ সপ্তাহেই পার্লামেন্টে নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রেও বর্তমানে একজন প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫