Skip to content

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৬ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সিএমএইচে চিকিৎসাধীন ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন সেতুমন্ত্রী।

এরআগে গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

হামলার পরপর বিকেল সাড়ে ৫টার দিকে জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর ড. জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫