Skip to content

পুলিশেও নারীরা সফল : আইজিপি

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পুলিশে পুরুষের মতো নারীরাও সফলভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (৮ মার্চ) পুলিশ সদর দফতরে নারী দিবস উপলক্ষে ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’ আয়োজিত এক র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুলিশের নারী সহায়তা কেন্দ্রগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে এ সরকার দায়িত্ব গ্রহণের সময় পুলিশে নারী সদস্য ছিল ২ দশমিক ২ শতাংশ। এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। অন্য পেশার মতো পুলিশেও নারীরা এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারী পুলিশরাও সহযোদ্ধা হিসেবে অবদান রাখবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন পুলিশ প্রধান। বক্তব্য শেষে নারী দিবসের র্যালিটি উদ্বোধন করেন আইজিপি।

‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’ প্রতিপাদ্যে পুলিশে নারী দিবসের র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫