Skip to content

ক্যান্সারে আক্রান্ত নন ইরফান

বিনোদন ডেস্ক ॥

কঠিন রোগে আক্রান্ত হয়েছেন ইরফান খান। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটা নিজে মুখেই স্বীকার করেছিলেন বলিউডের এই অভিনেতা। এরপরই গুঞ্জন উঠেছে ‘পিকু’খ্যাত এই তারকার কঠিন রোগটি নাকি ক্যান্সার।

তবে এই গুঞ্জনকে মিথ্যা দাবি করে ইরফানে ঘনিষ্ঠ বন্ধু কোমাল নাহতা টুইটারে লিখেছেন, ‘ইরফান খান অসুস্থ এটি সত্যি। কিন্তু তার অসুস্থতা নিয়ে যে ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। অনেকেই বলছেন তিনি হাসপাতালে ভর্তি। তবে তিনি এখন দিল্লিতে রয়েছেন আর এটি একমাত্র সত্যি।’

অভিনয় দেও পরিচালিত ‘ব্লাকমেইল’ ছবিতে দেখা যাবে ইরফানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দিব্যা দত্ত, কৃতি কুলহারি, অরুনয় সিং, ওমি বৈদ্যসহ প্রমুখ। আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫