Skip to content

কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে ১০ মার্চ রাজধানীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার ঢাকার মহানগরীর থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যলয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
এসময় মির্জা ফখরুল সরকারের প্রতি অভিযোগ করে বলেন, সরকার পুলিশকে উস্কানি দিয়ে বিএনপির প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে। দলের সিনিয়র নেতাদের রাস্তায় ফেলে অপমান করেছে। অথচ তারা নিজেরা ঠিকিই গতকাল সমাবেশ করেছে।
তিনি আরও বলেন, আমরা কর্মসূচি পালন করতে গেলে কোথাও অনুমতি পাওয়া যায় না। ১২ তারিখের সমাবেশের অনুমতি এখন পর্যন্ত দেয়নি পুলিশ। তারা বলে, গোয়েন্দা রিপোর্টের পর আমরা অশান্তি করছি। অথচ আমরা অশান্তি বা উস্কানিমূলক কোনো কিছুই করছি না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫