Skip to content

তারেক রহমানের নির্দেশেই দেশে গুপ্তহত্যা: হানিফ

বিনোদন ডেস্ক ॥
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দেশে গুপ্তহত্যাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকা- হচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার (১০ মার্চ) বিকেলে নগরীর মুসলিম হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, তারেক জিয়া আসলে একজন সন্ত্রাসী। সন্ত্রাসী হিসেবে রাজনীতিতে ঢুকেছেন। এই সন্ত্রাসী বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য, গুম-খুন করার জন্য লন্ডনে বসে কল-কাঠি নাড়ছেন। অনেকে সন্দেহ করছেন, যে হঠাৎ করে বাংলাদেশে জাফর ইকবালের মত মানুষের ওপর কেন হামলা কে করল?

তিনি আরো বলেন, ‘আবার অনেকে সন্দেহ করছেন, সিএনএন এর অনলাইন পত্রিকায় কয়েকমাস আগে খবর বেড়িয়েছিল যে বাংলাদেশে ১২৫ মৌলবাদী সংস্থার উপস্থিতি আছে। যার বেশিরভাগই বিএনপি-জামায়াতের ২০০১-২০০৬ সালের ক্ষমতায় থাকার সময়ে তৈরি। এদের গড ফাদার হচ্ছে তারেক রহমান।’

মাহবুব-উল আলম হানিফ বলেন, এই তারেক রহমানই লন্ডনে বসে গুপ্ত হত্যা, গুম ছাড়াও সব নাশকতা করে বেড়াচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে।

তিনি আরো বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। দেশবাসীর কাছে বিএনপি সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে গেছে। সূত্র: সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫