Skip to content

মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শক মারা গেছেন

বাংলাভূমি ডেস্ক ॥

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জালালউদ্দিন মারা গেছেন। একই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিনগত গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সেখানে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে পরিদর্শক জালালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে জালালউদ্দিন মারা যান।

জানা গেছে, জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। কিছুতেই তার রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না। একই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

মিরপুর মডেল থানার এসআই জাহাঙ্গীর জানান, ডিবি পুলিশের একটি দল পীরেরবাগের একটি বাড়ি ঘিরে রাখে। তিনতলা ওই বাড়ির উপর থেকে সন্ত্রসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, মিরপুরের মধ্য পীরেরবাগের ওই বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫