Skip to content

দশ বছর পর একসঙ্গে সালমান-প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক ॥

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শেষ ভাগের শ্যুটিং নিয়ে আবুধাবিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান। সোমবার (১৯ মার্চ) প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

‘রেস থ্রি’ হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে আলোচিত ছবি। কেননা আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’ থেকে নবাব সাইফ আলি খানকে হটিয়ে জায়গা করে নিয়েছেন ভাইজান সালমান।

‘রেস থ্রি’র শ্যুটিং শেষ হলেই আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির কাজে হাত দেবেন সালমান খান। এমনটা অনেক আগেই জানানো হয়েছে। তবে নতুন ছবিতে বলিউডের এই সুপারস্টারের নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছে- ‘ভারত’-এ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে সালমানের বিপরীতে। যদি এমনটি হয়, তাহলে ১০ বছর পর একসঙ্গে কাজ করবেন সালমান-প্রিয়াঙ্কা। সবশেষ ২০০৮ সালে ‘গড তু সি গ্রেট হো’ ছবিতে দেখা গেছে এই জুটিকে।

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুম ও হলিউডের অন্যান্য কাজ শেষ করে নিউ ইয়র্ক থেকে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা।

দেশে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন পিসি। যেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর ছয়টি চিত্রনাট্য পড়ে রয়েছে। এর ক্যাপশনে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা লিখেছেন, এর মধ্যে কোনটি হতে পারে?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫