Skip to content

উম্মাদও বিএনপির প্রধান হতে পারবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥
এখন দুর্নীতিবাজ, দেউলিয়া ও উম্মাদ ব্যক্তি বিএনপির প্রধান হতে পারবেন বলেমন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৮ মার্চ)সচিবালয়ে সাংবাদিক সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিলের কঠোর সমালোচনা করেন। বিএনপির গঠনতন্ত্র থেকে যে ৭ নম্বর ধারা বাদ দেয়া হয়েছে, সেটিই তাদের গলার কাঁটা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ধারা অনুযায়ী দুর্নীতি, দেউলিয়া বা দণ্ডিত ব্যক্তি বিএনপির নির্বাহী কমিটির মেম্বার হতে পারবে না। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

খালেদা জিয়া এবং তারেক রহমানকে দলীয় পদে রাখতেই বিএনপি গঠনতন্ত্রে এ সংশোধনী এনেছে বলে দাবি করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারির ঠিক আগে বিএনপি কেন তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে নিল। যে ৭ ধারা ছিল দুর্নীতি, দেউলিয়াপনা, উম্মাদ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং আদালতে দণ্ডিত হওয়ার বিরুদ্ধে নৈতিকতার দিক থেকে রক্ষাকবজ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে, তবে বিএনপির কেউ থাকবে না। তিনি আরো বলেন, সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই দলগুলোই নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫