Skip to content

রাজধানীতে ২৫ কোটি টাকায়ও কমছে না মশার উপদ্রব

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীতে মশা নিধনে ২৫ কোটি টাকা বরাদ্দ হলেও এখনো মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর অভিযোগ, ওষুধ ছিটানো হলেও নেই এর কোনো কার্যকারিতা। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা না গেলে এবারও ছড়াতে পারে মশাবাহী রোগ।

মশার উপদ্রব থেকে বাঁচতে রাজধানী মিরপুরের দেখা গেছে অনেকে দিনের বেলাও মশারি টানিয়ে বসে আছে। অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এক এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্তানের সুস্থতার জন্য দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখি। কারণ মশা নিধনে সিটি কর্পোরেশনের কোন কার্যকরি উদ্যোগ নেই।

চিকিৎসকরা বলেন, মশা নিধনে এখনও যদি কার্যকরি ব্যবস্থা না নেয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে সিটি কর্পোরেশন জানায়, নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা- নালা ও অনেকদিনের জমাট পানি থেকে। তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন সম্ভব নয়। এর জন্য জনগণকে আগে সচেতন হতে হবে।

প্রতি বছর রাজধানীতে এসময়ে মশার প্রকোপ বেড়ে যায়। যা কিনা অনেক মৌসুমি রোগের বাহকও। গত বছর মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনও বহন করছে সেই যন্ত্রণা।

পর্যবেক্ষকরা মনে করছেন, পরিকল্পিত নগর ব্যবস্থা আর জন সচেতনতাই পারে মশা ও মশা বাহিত রোগ থেকে মুক্তি দিতে।

সূত্র : সময় টিভি

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫