স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুণ অর রশিদ জানান, শ্রীপুর রেলস্টেশনে সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লাল শার্ট ও বাদামী রঙের প্যান্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
